২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ২ ভুয়া র‌্যাব আটক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় র‌্যাব পরিচয় দেওয়া দুজনকে আটক করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 10:51 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় র‌্যাব পরিচয় দেওয়া দুজনকে আটক করেছে বিডিআর। সোমবার ভোররাতে বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় থেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় এদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। আটককৃতরা হলেন- ঢাকার শাজাহানপুরের মনির হোসেন (৩০) ও যশোরের মনিরামপুরের রবিউল ইসলাম (৩২)। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি হামিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিনাইর-আখাউড়া সড়কের কোড্ডা এলাকায় র‌্যাব পরিচয় দিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন তারা। আটককৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৪০ ঘ.