ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাসের বাড়ির দখল নিয়ে আইনি লড়াইয়ে চূড়ান্তভাবেই হারলেন খালেদা জিয়া।
বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তার আপিলের আবেদন সোমবার খারিজ করেছে আপিল বিভাগ। এর মধ্য দিয়ে হাইকোর্টের রায় স্থগিতের আবেদনও খারিজ হয়ে গেছে।
বাড়িছাড়া নিয়ে আদালত অবমাননার যে আবেদনটি বিএনপি চেয়ারপারসন করেছেন, তা অবশ্য আমলে নিয়েছে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ। তবে বাড়িটি ফিরিয়ে দেওয়ার যে আবেদন ছিলো, তা প্রত্যাখ্যাত হয়েছে।
কঠোর নিরাপত্তা, আর উত্তেজনার মধ্যে সোমবার আপিল বিভাগে ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের ওই বাড়ি নিয়ে বিরোধীদলীয় নেতার চারটি আবেদনের শুনানি হয়, এর মধ্যে তিনটিই তার বিপক্ষে গেছে। আদালত অবমাননার আবেদনের শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি হয়েছে।
আপিল বিভাগের আদেশের পর বিএনপি সমর্থক আইনজীবীরা বিক্ষোভ করেছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। অন্যদিকে আদালতের আদেশকে স্বাগত জানিয়ে মিছিল করেছে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদাকে ১৯৮১ সালে দেওয়া মইনুল সড়কের ৬ নম্বর বাড়িটির ইজারা অনিয়মের কারণে দেখিয়ে বর্তমান সরকার বাতিল করে।
এরপর এ বছরের এপ্রিলে খালেদাকে ওই বাড়ি ছাড়ার নোটিস দেয় সামরিক ভূমি ও সেনানিবাস বোর্ড। এর বিরুদ্ধে খালেদা রিট আবেদন করলে গত ১২ অক্টোবর হাইকোর্টে খালেদার বিপক্ষে রায় দেয়।
বেআইনিভাবে ওই বাড়ি ইজারা দেওয়া হয়েছিলো জানিয়ে হাইকোর্ট বাড়ি ছাড়তে খালেদাকে এক মাস সময় দেয়। একমাস পর গত ১৩ নভেম্বর খালি করা হয় ওই বাড়ি।
তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে খালেদা আপিলের আবেদন করলেও শুনানিতে স্থগিতাদেশের আবেদন পরিচালনা না করায় আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করেনি।
বাড়িছাড়া হওয়ার পর গত ২৩ নভেম্বর আদালত অবমাননা ও বাড়ি ফিরে পেতে আরো দুটি আবেদন করেন বিএনপি চেয়ারপারসন।
হাইকোর্টের রায় স্থগিত আবেদন, ওই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন, ওই বাড়ি থেকে 'উচ্ছেদের মাধ্যমে' আদালত অবমাননার আবেদন এবং বাড়িটি আগের অবস্থায় ফেরত চেয়ে করা আবেদনের শুনানির দিন ধার্য ছিলো সোমবার।
প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ সোমবার বেলা ১১টার দিকে আপিল আবেদন খারিজের আদেশ দেয়। সকাল ৯টা ৩৫ মিনিটে এর শুনানি শুরু হয়।
বাড়ি থেকে 'উচ্ছেদের মাধ্যমে' আদালত অবমাননার আবেদনটির ওপর দুপুর ১২টার দিকে শুনানি শুরু হয়। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।
আপিল আবেদন সম্পর্কিত আদেশে আদালত বলে, "আদালতের বার বার তাগাদা সত্ত্বেও খালেদা জিয়ার কৌঁসুলি আদালতে ৯০ মিনিট সময় নিয়ে লিভ টু আপিল আবেদনের ওপর শুনানি করেননি। তাই লিভ টু আপিল আবেদন ও বাড়ির দখল ফিরিয়ে দেওয়ার বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করা হলো। তবে আদালত অবমাননার আবেদনের ওপর আজই শুনানি অনুষ্ঠিত হবে।"
শুনানিতে অংশ নিতে সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদার পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহাবুব হোসেন, টিএইচ খান ও ব্যারিস্টার মওদুদ আহমদ।
শুনানির সময় আদালত কক্ষে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়।
আদেশে আদালত বলে, "গত ১০ নভেম্বর টিএইচ খানের মুলতবি আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বিষয়টি শুনানির জন্য নির্ধারিত ছিলো। লিভ টু আপিল আবেদন, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা ও আদালত অবমাননার আবেদন আজ তিন নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত হয়েছে।"
"টিএইচ খান শুনানির শুরুতেই আদালত অবমাননার আবেদনের ওপর প্রথম শুনানি গ্রহণ করার জন্য প্রার্থনা করেন। যেহেতু আজ লিভ টু আপিল আবেদন শুনানির জন্য নির্ধারিত এবং অন্য আবেদনগুলো এই আবেদন থেকে উদ্ভূত; তাই লিভ টু আপিল আবেদনের ওপর প্রথম শুনানি হবে। পরে অন্য আবেদনগুলোর শুনানি হবে।
"কিন্তু টিএইচ খান বার বার আদালত অবমাননার আবেদনের ওপর প্রথম শুনানি হওয়ার প্রার্থনা করেন। যদিও আজ প্রকৃতপক্ষে লিভ টু আপিল আবেদনের ওপর শুনানির জন্য নির্ধারিত।"
আদালত বলে, "আমরা তাকে আশ্বস্ত করেছি, তিনটি বিষয়েই একের পর এক শুনানি ও নিষ্পত্তি করা হবে। তাকে আরো আশ্বস্ত করেছি
bdnews24