২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও নিকটাত্মীয়দের সংবর্ধনা

সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 03:34 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন। সোমবার ঢাকা সেনানিবাসের অফিসার্স ক্লাবে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে এ সংবর্ধনা দেওয়া হয়। এ অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত তিনজন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়, তিনজন বীর উত্তম, ছয় জন বীর বিক্রম ও ১১ জন বীর প্রতীক সেনাসদস্য ও তাদের নিকটাত্মীয়দের হাতে উপহার সামগ্রী তুলে দেন সেনাবাহিনী প্রধান । স্বাধীনতা যুদ্ধ আত্মোৎসর্গকারী সব বীর শহীদদের গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, "দেশের অখণ্ডতা রক্ষা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও সাংবিধানিক দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনী কাজ করে যাচ্ছে।" অনুষ্ঠানে আমন্ত্রিত খেতাবপ্রাপ্ত সেনাসদস্য ও তাদের নিকটাত্মীয়, ঢাকায় কর্মরত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১২৭ ঘ.