২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ট্রেন লাইনচ্যুত

কিশোরগঞ্জের কটিয়াদিতে যাত্রীবাহী একটি ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টা পর কিশোরগঞ্জ-ভৈরব লাইনে পুণরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 07:29 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

কিশোরগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের কটিয়াদিতে যাত্রীবাহী একটি ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টা পর কিশোরগঞ্জ-ভৈরব লাইনে পুণরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। কটিয়াদি থানা ও রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি রোববার ভোর ৪টার দিকে গচিহাটা স্টেশন অতিক্রম করে। স্টেশনের হোম সিগন্যালের আগে এর ৮টি বগি লাইনচ্যুত হয়। ৮টি বগির ৪টি যাত্রীবাহী ও ৪টি মালবাহী। ট্রেন লাইনচ্যূত হওয়ার পর রেলওয়ে কর্তৃপক্ষ কিশোরগঞ্জ থেকে ভৈরব লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। লাইনচ্যুত বগিগুলি উদ্ধার করা সম্ভব হয়নি। ৬ ঘণ্টা পর রেলওয়ে কর্তৃপক্ষ স্টেশনের অতিরিক্ত লাইনে ট্রেন চলাচল শুরু করে। কটিয়াদি থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মনসুর আহমেদ ঘটনাস্থলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাইনের বেহাল দশার কারণেই এ দূর্ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩২৭ ঘ.