মুন্সীগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া সড়কে বাসচাপায় এক মটর সাইকেল চালক নিহত হয়েছে।
রোববার সকালে কেসি রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নিহতের নাম মিজানুর রহমান (৪৮)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ওসি বলেন, বাসটি মিজানকে চাপা দিয়েই পালিয়ে যায়। এতে মিজান ঘটনাস্থলেই মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৬ ঘ.
bdnews24