২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে অজ্ঞাত যুবকের লাশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি লাশ রয়েছে, যার সারা দেহে জখম রয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 03:34 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি লাশ রয়েছে, যার সারা দেহে জখম রয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। হাসপাতালের কর্মচারীরা সাংবাদিকদের বলেন, শুক্রবার বিকালে দুই ব্যক্তি ওই যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তার সিটি স্ক্যান করতে বলেন। সিটি স্ক্যান কক্ষে নেওয়ার পথে যুবকটি মারা যায়। পরে হাসপাতালের কর্মচারীরা লাশটি জরুরি বিভাগে নিয়ে আসে। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে ঘিয়ে রঙের শার্ট ও সাদা ফুলপ্যান্ট রয়েছে। তবে কীভাবে ওই যুবক মারা গেলেন, তা নিশিচত হওয়া যায়নি। পুলিশও এ বিষয়ে কিছু জানাতে পারেনি। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে শাহবাগ থানার উপপরিদর্শক হিরণ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুনেছি জরুরি বিভাগে একটি লাশ আছে । তবে আমাকে কেউ লিখিতভাবে জানায়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২১২৪ ঘ.