২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশা ছিনতাই, চালক খুন

ফেনীতে চালককে খুন করে একটি সিএনজি অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 01:15 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ফেনী, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীতে চালককে খুন করে একটি সিএনজি অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের জগতপুর সেতুর কাছে চালকে লাশ পাওয়া যায়। নিহত মুলকেতুর রহমান (২৮) উপজেলার পূর্ব সাহেবনগর গ্রামের মকবুল আহমদের ছেলে। অটোরিকশা চালকদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজের অটোরিকশায় পরশুরাম স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ফুলগাজীর মুন্সীরহাটের জগতপুর গ্রামের উদ্দেশে রওনা হন মুলকেতুর রহমান। পথে ধারালো অস্ত্র দিয়ে খুন করে তার লাশ জগতপুর সেতুর নীচে ফেলে রেখে সিএনজি অটোরিকশাটি নিয়ে যায় দুর্বৃত্তরা। ফুলগাজী থানার ওসি মো. সাইয়েদুল মোস্তফা জানান, ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বড় ভাই ফখরুল ইসলাম ফুলগাজী থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.