ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর নৌ-বাহিনীর কয়েকটি জাহাজ দুপুর ২ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-এর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকার সদরঘাট, নারায়নগঞ্জের মাতলা ঘাট বিআইডব্লিউটিএ জেটি, চট্টগ্রাম নিউমুরিং-এর নেভাল জেটি, খুলনার বিআইডব্লিউটিএ রকেট ঘাট এবং বরিশালের বিআইডব্লিউটিএ জেটিতে জাহাজগুলো পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৭২৬ ঘ.
bdnews24