২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গাড়ি চাপায় নিহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গাড়িচাপায় মারা গেছেন অজ্ঞাত পরিচয় এক যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2010, 11:20 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

গাজীপুর, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গাড়িচাপায় মারা গেছেন অজ্ঞাত পরিচয় এক যুবক। বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রমিক কলেজের কাছে টঙ্গী-ঘোড়াশাল সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। তবে কি গাড়ি তাকে চাপা দিয়েছে সেটা পুলিশ জানাতে পারেনি। কালীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল সাংবাদিকদের জানান, সকাল ৮টার দিকে পথচারী ওই যুবককে ধাক্কা দেয় গাড়ি। এতে ঘটনাস্থলেই আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবক মারা যান। ওসি জানান, যুবকটির পরনে জিন্সের প্যান্টস ও সাদা চেক শার্ট ছিলো। তার পাশেই একটি ব্যাগে কিছু পুরানো কাপড় ও কোরবানীর মাংসের প্যাকেট পড়ে ছিলো। লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৯ ঘ.