নড়াইল, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইল সদর উপজেলায় বাস চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা এক নারী মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নড়াইল-লক্ষ্মীপাশা সড়কের নাকশী মাদরাসা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব উদ্দিন সাংবাদিকদের জানান, লক্ষ্মীপাশা থেকে ছেড়ে আসা নড়াইলগামী যাত্রীবাহী একটি বাস এই নারীকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠিয়েছে। বাসটি আটক করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫১৯ ঘ.
bdnews24