চুয়াডাঙ্গা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি পুলিশের বরাত দিয়ে জানান, বুধবার রাতে উপজেলার বিনোদপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- হজরত আলী, আকরাম হোসেন , রইচউদ্দিন ও বিপুল।
আলমডাঙ্গা থানার ওসি মতিয়ার রহমান জানান, একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার করা রবিউল ইসলামের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে এদের ধরা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫২৬ ঘ.
bdnews24