২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 10:48 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিডিআর। সোমবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকার একটি বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে বিডিআর জানিয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিডিআরের কিরণগঞ্জ সীমান্ত ফাঁড়ির একটি টহল দল রাত আড়াইটার দিকে মনাকষা ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামের মহব্বতের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে। বিডিআরের উপস্থিতি টের পেয়ে মহব্বত পালিয়ে যায়। মঙ্গলবার সকালে উদ্ধার করা অস্ত্রগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর করে মহব্বতের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে বলে বিডিআর কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৪৪ ঘ.