২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল শিকারপুর বন্দরে আগুন

বরিশালের উজিরপুর উপজেলার পুরাতন শিকারপুর বন্দরে আগুন লেগে কমপক্ষে নয়টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 07:04 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

বরিশাল, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলার পুরাতন শিকারপুর বন্দরে আগুন লেগে কমপক্ষে নয়টি দোকান পুড়ে গেছে। দমকল বাহিনী জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে লাগা ওই আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পুলিশ জানিয়েছে, আগুন নেভাতে বরিশাল, উজিরপুর ও গৌরনদীর ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয়রাও অংশ নেয়। আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসয়ীরা। উজিরপুর ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার শ্রীনিবাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে রুহুল কুদ্দুস, মো. ফরহাদ, মো. গিয়াস ও মো. হানিফের মুদী, মো. কালামের আটা-ময়দার পাইকারী, মো. সায়েম, প্রেমানন্দ, ও রাবন বনিকের মনোহরি ও জলিল মিয়ার চালের আড়ত সম্পূর্ণ এবং আরো কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপন করা সম্ভব হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩০৪ ঘ.