২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন হারভেস্ট কারখানায় মার্কিন প্রতিনিধি দল

আগামী বছরের মধ্যে বিনিয়োগ বাড়িয়ে ছয় গুণেরও বেশি করতে চায় বলে যুক্তরাষ্ট্রের এক প্রতিনিধি দলকে জানিয়েছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 05:20 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের মধ্যে বিনিয়োগ বাড়িয়ে ছয় গুণেরও বেশি করতে চায় বলে যুক্তরাষ্ট্রের এক প্রতিনিধি দলকে জানিয়েছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সহকারী প্রশাসক নিশা দেশাই বিশালসহ অন্য কর্মকর্তারা। একটি আইসক্রিম কারখানা স্থাপন ও দেশব্যাপি কৃষিপণ্য কেনার জন্য কালেকশন সেন্টারও স্থাপন করতে চায় প্রতিষ্ঠানটি। শনিবার গাজীপুরের রাজেন্দ্রপুরে গোল্ডেন হারভেষ্টের কারখানায় যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদলকে এসব তথ্য জানান গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রোর ব্যবস্থাপনা পরিচালক রাজিব সামদানি। গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো উৎপাদন শুরু করে ২০০৬ সালের মে মাসে। এতে মোট বিনিয়োগের পরিমাণ ৫০ লাখ মার্কিন ডলার। প্রতিষ্ঠানটিতে কারিগরি বিভিন্ন সহায়তা দিচ্ছে ইউএসএআইডি। গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো কৃষিজাত পণ্য থেকে বিভিন্ন ধরণের খাদ্য প্রস্তুত ও প্রক্রিয়াজাত করে। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, স্পেন, ইতালি, বেলজিয়ামসহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২৩১৪ ঘ.