২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

নয় দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 06:57 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয় দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শনিবার সকাল থেকে এই আমদানি-রপ্তানি শুরু হয়। আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল জানান, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির ত্রিপুরা সফর উপলক্ষে সীমান্তের ওপারে সড়ক সংস্কার ও বন্দরের অবকাঠামো উন্নয়নের জন্য গত ৪ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ভারতের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৫০ ঘ.