২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রেলওয়ে কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

নগরীর পাহাড়তলী থানাধীন শহীদ লেইন এলাকায় 'রেলওয়ে কবরস্থান' রক্ষায় মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 03:40 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

চট্টগ্রাম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলী থানাধীন শহীদ লেইন এলাকায় 'রেলওয়ে কবরস্থান' রক্ষায় মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। শুক্রবার বিকালে কবরস্থানের সামনে প্রায় এক হাজার নারী-পুরুষ মানবন্ধনে অংশ নেন। 'কবরস্থান রক্ষা কমিটি' ও স্থানীয় এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, 'ভূমিদস্যুদের' হাত থেকে কবরস্থানও রক্ষা পাচ্ছে না। শহীদ লেইন রেলওয়ে কবরস্থানটি দখলের জন্য একটি গোষ্ঠী পাঁয়তারা শুরু করেছে। কিছু ভূমিদস্যু কবরস্থানের একপাশে প্রাচীর তুলে ভবন নির্মাণের কাজ শুরু করেছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে কবরস্থানের পবিত্রতা রক্ষার দাবি জানানো হয় সমাবেশে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তার সেলিম, মাহফুজুর রহমান, স্থানীয় অধিবাসী আবদুল মান্নান, জাফর আলম, ফেরদৌস খান, শফিকুল আলম, মোতাহেরুল ইসলাম, বেলায়েত হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২১৩৪ ঘ.