ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর প্রতি 'দরদ' দেখিয়ে ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়ে দিতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খালেদা জিয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়ার অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেছেন, "সামরিক বাহিনীর বাড়ি ছেড়ে দিয়ে গুলশানে গিয়ে ওঠেন। না হলে, বিরোধীদলীয় নেতার জন্য নির্ধারিত ২৯ মিন্টু রোডের বাড়িতে যান।"
ঢাকা সেনানিবাসের জন্য খালেদা জিয়ার বাড়ির ১৬৫ কাঠা জায়গায় সামরিক বাহিনীর অফিসারদের জন্য আড়াই'শ ফ্লাট তৈরির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "অন্তত, এই দরদটুকু সামরিক বাহিনীর প্রতি দেখান
bdnews24