২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে সাংবাদিকের লাশ উদ্ধার

রাজধানীর মিরপুরে নিজ বাসা থেকে দৈনিক যায়যায়দিন পত্রিকার ক্রীড়া প্রতিবেদক অমল জোহা খান তিতাসের (৩৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 09:19 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে নিজ বাসা থেকে দৈনিক যায়যায়দিন পত্রিকার ক্রীড়া প্রতিবেদক অমল জোহা খান তিতাসের (৩৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের শরীরের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিতাস আত্মহত্যা করেছেন। স্ত্রী নিগার সুলতানাকে নিয়ে মিরপুর ২ নম্বরের ডি ব্লকের ১২ নম্বর বাড়িতে থাকতেন তিতাস। সকালে ওই বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তিতাসের স্ত্রীর বরাত দিয়ে মিরপুর থানার ওসি ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেশ কিছু দিন ধরে তিতাস হতাশায় ভুগছিলেন। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যও চলছিলো। তিনি বলেন, "তিতাস বুধবার দিবাগত রাত ২টায় ঘরের একটি কক্ষে দরজা বন্ধ করে ঘুমাতে যায়। বৃহস্পতিবার সকালে অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় নিগার সুলতানা পুলিশকে খবর দেয়। এরপর সকাল ১০টার দিকে ঘরের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করা হয়।" যায়যায়দিন পত্রিকার প্রধান প্রতিবেদক সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারিবারিক কলহের জের ধরে তিতাস আত্মহত্যা করে থাকতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/১৫১৩ ঘ.