২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশব্যাপী তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশব্যাপী চার হাজার ৫০১টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 06:25 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশব্যাপী চার হাজার ৫০১টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভোলা ও কিশোরগঞ্জে ভিডিও কনফারেন্সে কথা বলার মধ্য দিয়ে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ভোলার চর কুকড়ী মুকড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থাপিত তথ্য ও সেবা কেন্দ্রে অবস্থানরত নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও ইউএনডিপি'র প্রশাসক হেলেন ক্ল্যার্ক এবং কিশোরগঞ্জের যশোদল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থাপিত তথ্য ও সেবা কেন্দ্রে অবস্থানরত বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সঙ্গে কথা বলেন। চর কুকড়ী মুকড়ী থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ভোলা প্রতিনিধি জানিয়েছেন, সেখানে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্ল্যার্কসহ বরিশালের বিভাগীয় কমিশনার আবু হেনা মো. রহমাতুল মোনিম, ভোলার জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম ও স্থানীয় সংসদ সদস্য আবদুল আল ইসলাম জ্যাকব উপস্থিতি আছেন। যশোদল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কিশোরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব হাসান খান, জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম উপস্থিত আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/এজে/১২২৬ ঘ.