নরসিংদী, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলার চিনিশপুর কালীবাড়ি রোডে হাড়িধোয়া নদীর তীর থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তির বয়স অনুমানিক ৩৫। তার পরিচয় পাওয়া যায়নি।
নরসিংদী সদর মডেল থানা পুলিশ মঙ্গলবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে।
মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জিএম আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩৫৫ ঘ.
bdnews24