২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে কাতার যাচ্ছেন আইজিপি

ইন্টারপোলের ৭৯তম সাধারণ সম্মেলনে যোগ দিতে রোববার কাতার যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 04:13 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্টারপোলের ৭৯তম সাধারণ সম্মেলনে যোগ দিতে রোববার কাতার যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) চার দিনব্যাপী (৮-১১ নভেম্বর) সম্মেলনটি কাতারের দোহায় অনুষ্ঠিত হবে। এতে ইন্টারপোলের একশ ৮৮ সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। পুলিশ সদর দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে সন্ত্রাসী কার্যকলাপ রোধে ইন্টারপোল সদস্য দেশগুলোর পুলিশের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে সম্মেলনে আলোচনা হবে। আইজিপি তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন