২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় অধ্যাপক নিহত

ঢাকায় ট্রাকের ধাক্কায় নরসিংদীর মাধবদী কলেজের এক শিক্ষক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 10:34 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ট্রাকের ধাক্কায় নরসিংদীর মাধবদী কলেজের এক শিক্ষক নিহত হয়েছে। নিহতের নাম ফকির মোহাম্মদ আলী (৫০)। বৃহস্পতিবার সকালে ডেমরা চৌরাস্তায় তিনি দুর্ঘটনায় পড়েন বলে স্বজনরা জানিয়েছেন। আলীর ভাতিজা সাইফুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৯ টার রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক চাচাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। তারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।" দুপুর ১টায় ঢাকা মেডিকেলে আলীর মৃত্যু হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগে এক ঘণ্টা বিনা চিকিৎসায় আলীকে ফেলে রাখা হয় বলে অভিযোগ করেন সাইফুল্লাহ। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এসআইটি/এমআই/১৬২৯ ঘ.