২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার নিশিন্দায় বৃহস্পতিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও ১৮ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 06:12 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ময়মনসিংহ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার নিশিন্দায় বৃহস্পতিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। ভালুকা থানার ওসি নরেন্দ্র নাথ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ভালুকাগামী স্কয়ার গার্মেন্টসের শ্রমিকবাহী একটি বাসকে ধাক্কা দিলে স্কয়ার গার্মেন্টসের বাসটি সড়ক সংলগ্ন খাদে পড়ে যায়।" তিনি জানান, এতে বাসটির আরোহী শ্রমিকদের মধ্যে ২০ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়। মৃত দুই শ্রমিকের নাম জানা যায়নি। এছাড়া পাঁচ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে এবং গুরুতর আহত ১৩ জন চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/১১৪৭ ঘ.