খুলনা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদক মামলার আসামি ধরতে গিয়ে ভেজাল ফেনসিডিল তৈরির কারখানার খোঁজ পেয়েছে খুলনা পুলিশ।
মঙ্গলবার দুপুরে শহরতলীর জিরো পয়েন্ট এলাকায় কারখানাটি থেকে ভেজাল ফেনসিডিল ও ফেনসিডিল তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মামুন খান, তরিকুল ইসলাম, কামরুজ্জামান ও উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতানের নেতৃত্বে একটি মৎস্য ঘেরে অভিযান চালায়।
এলাকাটি বটিয়াঘাটা থানাধীন।
অভিযানে গ্রেপ্তার করা হয়, আসাদুল (৪৫), তার ছেলে লিটন (২৬) ও রিপনকে (২৩)।
উদ্ধার করা হয়, চার বোতল ফেনসিডিল, ২৩টি খালি বোতলসহ আরো কিছু সরঞ্জাম।
ডিবির এসআই টিপু সুলতান জানান, আসাদুলসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ভেজাল ফেনসিডিল তৈরি ও বিক্রি করে আসছে।
মাদক মামলায় আসাদুলকে গ্রেপ্তার করতে গিয়ে কারখানাটির সন্ধান পান তারা।
এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় মামলা হবে বলে জানান এসআই টিপু।
গ্রেপ্তারকৃত লিটন দাবি করেন, স্থানীয় একটি চক্র তাদের মাছের ঘেরে বসে তাদের সহযোগিতায় আসল বোতল ভেঙ্গে গ
bdnews24