ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নতুন ডিওএইচএসে এক প্রকৌশলীর বাসায় গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
গৃহকর্তা বিষপানে মৃত্যুর কথা জানালেও মহিলাটির গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তাকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত সোয়া ১১টায় সোলেমা বেগম (৪০) নামের ওই গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে যান গৃহকর্তা প্রকৌশলী হাবিবুর রহমান।
প্রকৌশলী হাবিবুর রহমান মেঘনা গ্র"প অব ইন্ড্রাস্টিজের চিফ অপারেটিং অফিসার (সিমেন্ট)।
তিনি জানান, ঘণ্টাখানেক আগে সোলেমা বিষপান করেন।
হাসপাতালে তিনি পুলিশকে বলেন, সোমবার তারা বনানীর বাসা ছেড়ে ১০০/বি নিউ ডিওএইচএসের বাসায় ওঠেন। কিন্তু সোলেমা পুরাতন বাসাতেই থেকে যেতে চান। এই নিয়ে রাগারাগির এক পর্যায়ে সোলেমা বিষপান করেন।
পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তবে সোলেমার শরীরে আঘাতের চিহ্ন থাকায় হাসপাতালে দায়িত্বরত পুলিশ ওই প্রকৌশলীকে আটক করে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্যে হাবিবুর রহমানকে আটক করা হয়েছে।
ঘটনাস্থল গুলশান থানা এলাকায় হওয়ায় ওই থানাকে বিষয়টি জানানো হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/০০২৭ ঘ.
bdnews24