২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীসহ বাগেরহাটের জেলার অগ্নিদগ্ধ

বাগেরহাট কারাগারের জেলার দেবদুলাল কর্মকার (৩৫) ও তার স্ত্রী খুকু কর্মকার (২৯) শনিবার রাতে আগুনে দগ্ধ হয়েছেন। তাবে তাদের অবস্থা গুরুতর নয় বলে চিকিৎসক জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 02:54 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

বাগেরহাট, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট কারাগারের জেলার দেবদুলাল কর্মকার (৩৫) ও তার স্ত্রী খুকু কর্মকার (২৯) শনিবার রাতে আগুনে দগ্ধ হয়েছেন। তাবে তাদের অবস্থা গুরুতর নয় বলে চিকিৎসক জানিয়েছেন। বাগেরহাট কারাগারে তাদের সরকারি কোয়ার্টারে এই ঘটনা ঘটে। তাদের প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল এবং ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাগেরহাট কারাগারের ডেপুটি জেলার সৈয়দ হাসান আলী বলেন, রাতে গ্যাসের চুলা জ্বালিয়ে মশার কয়েল ধরানোর সময় খুকুর ওড়নায় আগুন ধরে। এ সময় আগুন নেভাতে গেলে দেবদুলালও দগ্ধ হন। বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মুশফিকার শামস্ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত দেড়টার দিকে দেবদুলাল ও তার স্ত্রী খুকুকে জরুরি বিভাগে আনা হয়। খুকুর হাত, পা, মুখ, পিঠ ও বুক এবং দেবদুলালের হাত ও পায়ে দগ্ধ হয়েছে। তবে তা খুব মারাত্মক নয়। বাগেরহাট সদর হাসপাতালে আগুনে পোড়া রোগীর চিকিৎসা সুবিধা না থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে রোববার ভোরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৩ ঘ.