ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান নিয়ে তিন সদস্যের সংসদীয় উপ-কমিটি গঠন করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ টেলিভিশনের কর্মকাণ্ড এবং অনুষ্ঠানের মানোন্নয়নের অন্তরায় সম্পর্কে প্রতিবেদন দেওয়ার জন্য রেজা আলীকে আহবায়ক এবং জয়নুল আবদিন ফারুক ও বিএম মোজাম্মেল হককে সদস্য করে এ কমিটি গঠন করা হয়েছে।
সংসদীয় কমিটির সভাপতি ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, জয়নুল আবদিন ফারুক, শাহিন মনোয়ারা হক, রেজা আলী, সারাহ্ বেগম কবরী, সুকুমার রঞ্জন ঘোষ, বিএম মোজাম্মেল হক এবং মো. শাহ্রিয়ার আলমসহ সংশি
bdnews24