২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈমানিকদের কর্মবিরতি প্রত্যাহার

তিনদিন পর অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিতে রাজি হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বৈমানিকরা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 03:58 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনদিন পর অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিতে রাজি হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বৈমানিকরা। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর রাতে এ ঘোষণা দেন বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) সাধারণ সম্পাদক এম এ বাসিত মাহতাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমাদের দাবিগুলো প্রধানমন্ত্রী শুনেছেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, এগুলো নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।" "এখন বিমান কর্তৃপক্ষ ডাকলেই আমরা কাজে যোগ দেবো", বলেন বাপার সাধারণ সম্পাদক। ২০ অক্টোবর এক সংবাদ সম্মেলন থেকে পাঁচ দফা দাবি পূরণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় বাপা। দাবি না মানায় বিমান কর্তৃপক্ষের সঙ্গে করা চুক্তির বাইরে ২২ অক্টোবর থেকে কর্মবিরতি শুরু করেন বাপা সদস্যরা। সংবাদ সম্মেলন করায় রোববার বাপার ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার বৈমানিককে কারণ দর্শানোর নোটিশ দেয় বিমান কর্তৃপক্ষ। এরপর মঙ্গলবার রাতে চারজন বৈমানিককে ফ্লাইট পরিচালনা থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। এসব ব্যবস্থার প্রতিবাদে রাতেই অনির্দিষ্টকাল কর্মবিরতির সিদ্ধান্ত নেয় ১১৬ বৈমানিকের সংগঠন বাপা। বুধবার সন্ধ্যার মধ্যে ৫৩ জন বৈমানিক অসুস্থতার কারণ দেখিয়ে ফ্লাইট চালাতে অস্বীকৃতি জানায়। কর্তৃপক্ষ ও বৈমানিকদের পরস্পরবিরোধী অনড় অবস্থানে শুক্রবার থেকেই বিমানের ফ্লাইটসূচি এলোমেলো হয়ে পড়ে। সবচেয়ে বেশি বিপর্যয় ঘটে বৃহস্পতিবার। চালক সঙ্কটের কারণে বৃহস্পতিবার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যের ১৫টি নির্ধারিত ফ্লাইটের মধ্যে আটটি বাতিল করতে বাধ্য হয় বিমান। এর মধ্যে ছয়টি আন্তর্জাতিক গন্তব্যের। বাপা সদস্যের বাইরে বিমানের সাতজন চুক্তিভিত্তিক বৈমানিক রয়েছেন। এছাড়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রায় ১০ জন পাইলট। এদেরকে ও বৈমানিকসহ ভাড়া করা উড়োজাহাজ দিয়ে সঙ্কটকালীন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায় বিমান কর্তৃপক্ষ। কাজে যোগ দেওয়ার জন্য বৃহস্পতিবার সকালে বৈমানিকদের ৪৮ ঘন্টার আন্টিমেটাম দেয় বিমান। এ সময়ের মধ্যে কাজে যোগ না দিলে 'কঠোর ব্যবস্থা' নেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়। কিন্তু ওইদিন বিকেলে বাপা নেতারা জানিয়ে দেন, তাদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত কাজে যোগ দেবেন না তারা। বৈমানিকদের কর্মবিরতিতে বৃহস্পতিবার রাতে বিমান কর্তৃপক্ষ ঘোষণা দেয়, শুক্র ও শনিবার হজ ফ্লাইট ছাড়া বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে শুক্রবার সকালে জানানো হয়, বিশেষ ব্যবস্থায় ছয়টি ফ্লাইট চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স