গোপালগঞ্জ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে দুই রাউন্ড গুলিভর্তি একটি রিভলবারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত ১২ টার দিকে মুকসুদপুর উপজেলার লোহাটা ব্রীজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার নাম মো. নাসির উদ্দিন ওরফে টুকু মোল্লা (৫২)। সে জাজিরা গ্রামের মৃত আবুল হোসেন মোল্লার ছেলে।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের এস আই মুন্সি মশিউর রহমান সাংবাদিকদের জানান, রাত ১২ টার দিকে ৮/১০ জন সন্ত্রাসী ওই ব্রীজ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের পরিকল্পনা করছিল। র্যাবের গাড়ি দেখে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে।
তিনি বলেন, "এ সময় আমরা ধাওয়া করে নাসির উদ্দিনকে ধরে ফেলি। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।"
তিনি জানান, নাসির উদ্দীনের কোমড় থেকে ২ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবার এবং ব্রীজ এলাকা থেকে ২টি রামদা উদ্ধার করা হয়।
তাকে অস্ত্রসহ মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মুকসুদপুর থানার ওসি এ কে এম লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে র্যাবের ডিএডি এস এম জহুরুল হক অস্ত্র আইনে শুক্রবার একটি মামলা করেছেন। নাসিরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪১৪ ঘ.
bdnews24