সাভার, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস চাপায় একজন নিহত হওয়ার পর সাভার বাসস্টান্ডে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুদ্ধ জনতা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার বেলা ১২টার দিকে সাভারের রাঙা নার্সারির সামনে রোজ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি মোতালেব হোসেন (৩৫) বিকাশ পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন। এতে বিক্ষুদ্ধ হয়ে স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি ১০-১৫টি গাড়ি ভাংচুর করে।
এরপর সোয়া ১২টা থেকে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে।
র্যাব ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩২৩ ঘ.
bdnews24