২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুনাফা কম করে সামাজিক কাজ করুন: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বিশ্বজনীন সামাজিক দায়িত্ব এবং সামাজিক ব্যবসার সমন্বয় করে বাংলাদেশের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে ব্যবসায়ীদের উৎসাহিত করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বিশ্বজনীন সামাজিক দায়িত্ব এবং সামাজিক ব্যবসার সমন্বয় করে বাংলাদেশের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে ব্যবসায়ীদের উৎসাহিত করছে সরকার। বৃহস্পতিবার ঢাকায় হোটেল রেডিসনে বিশ্বজনীন সামাজিক দায়িত্ব (গ্লোবাল সোস্যাল রেসপনসিবিলিটি) শীর্ষক সম্মেলনের প্যানেল আলোচনায় বাণিজ্যমন্ত্রী জানান, এক্ষেত্রে সরকার নীতিগত সহায়তা দিচ্ছে। বাজেটে সরকার করপোরেট ট্যাক্স শতকরা ১০ ভাগ কমিয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, সমাজের সদস্য হিসেবে ব্যবসায়ীদেরও সমাজের প্রতি অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সম্মেলনের প্যানেল আলোচনায় অংশ নেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস, জার্মান কোম্পানি অটো এন্ড কোংয়ের চেয়ারম্যান ড. মিখাইল ওটো, বিএএসএফ'র এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট সাওরি ডুবগ। সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ-জার্মান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিজিসিসিআই)। সম্মেলনের উদ্বোধনী পর্বে জার্মান রাষ্ট্রদুত ড. হোলগার মিখাইল, বিজিসিসিআই'র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম প্যানেল আলোচনা পরিচালনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১০৫ঘ.