ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জ থেকে বৃহস্পতিবার হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকা থেকে দুপুর দেড়টায় অজ্ঞাত (২৮) যুবকের লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
দক্ষিন কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যুবকটিকে হাত-পা বেঁধে বুধবার রাতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।"
যুবকের পরনে সাদা হাফ শার্ট ও জিন্স প্যান্ট ছিলো।
গত দুই মাসে কেরানীগঞ্জ থেকে ১১টি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮৩৪ঘ.
bdnews24