২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে দোকান ও বসত ঘর

চট্টগ্রামের বাকলিয়া থানার মাস্টারপুল এলাকায় আগুনে পুড়েছে ২৬টি দোকান ও ১০টি কাঁচা বসত ঘর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 07:17 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাকলিয়া থানার মাস্টারপুল এলাকায় আগুনে পুড়েছে ২৬টি দোকান ও ১০টি কাঁচা বসত ঘর। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে লাগা ওই আগুন সকাল সাড়ে ৬টার দিকে নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন ইউনিটের ছয়টি গাড়ি প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান ও বসত ঘরের মালিক পেয়ার মোহাম্মদ ও নাজিমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে তাদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে সেলুন, রেস্তোরাঁ, রিকশা গ্যারেজ এবং গহনা, গাড়ির যন্ত্রাংশ ও দর্জির দোকান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/এমআই/১৩১৫ ঘ.