২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক শহিদুল হাচান আনিচ (৩২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 03:39 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

বরিশাল, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক শহিদুল হাচান আনিচ (৩২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। আনিচ নগরীর স্ব-রোড এলাকার বাসিন্দা। বুধবার সন্ধ্যায় নগরীর হাসপাতাল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর ১নং কোম্পানি অধিনায়ক মেজর রাশেদুল হক খান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আনিচকে গ্রেপ্তার করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯২৭ ঘ.