চট্টগ্রাম, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চকবাজার এলাকা থেকে ২২৫টি ইয়াবা ট্যাবলেটসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার বিকাল পৌনে ৪টার দিকে গ্রেপ্তার ওই তরুণের নাম জহুরুল ইসলাম (২৭)।
তিনি সাতকানিয়া উপজেলাধীর লতাবুনিয়া এলাকার হারেজ আহম্মদের ছেলে। নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে চকবাজারের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সামনে থেকে জহুরকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহুর নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রির কথা স্বীকার করেছেন।
তাকে কোতয়ালি থানায় সোপর্দ করে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২৩৫৩ ঘ.
bdnews24