২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলো প্রতিবেদকের বিরুদ্ধে কামালের চাঁদাবাজি মামলা

মানহানি মামলার পর প্রথম আলোর প্রতিবেদক অরূপ দত্তের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 05:31 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানি মামলার পর প্রথম আলোর প্রতিবেদক অরূপ দত্তের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার। বুধবার রাতে বাদী হয়ে কাফরুল থানায় মামলা করেন কামাল আহমেদ। এর আগে সকালে তিনি ঢাকা মহানগর আদালতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও প্রতিবেদক অরূপ দত্তের বিরুদ্ধে একটি মানহানির মামলা করেন। কাফরুল থানার ওসি আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাংবাদিক অরূপ দত্তকে আসামী করে, দুই লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করা হয়েছে।" এ বিষয়ে জানতে চাইলে টেলিফোনে কোনো কথা বলতে অস্বীকৃতি জানান সাংসদ কামাল। সোমবার প্রথম আলোয় 'হাসপাতালের জায়গায় পোশাক কারখানা, কামাল মজুমদারের দখলবাজি' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। এতে বলা হয়, মিরপুরে আহসানউল্লাহ মিশনের জন্য বরাদ্দ একটি প্লট দখল করে নিজের গার্মেন্ট প্রতিষ্ঠানের সাইনবোর্ড ঝুলিয়েছেন কামাল আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২৩২২ঘ.