২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জমি কেনার ক্ষেত্রে সেনাবাহিনীর কিছু ভুল ছিলো'

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আর্মি হাউজিং স্কিমের জন্য জমি কেনার ক্ষেত্রে সেনাবাহিনীর কিছু ভুল ছিলো বলে মন্তব্য করেছেন বর্তমান ও সাবেক দুই সংসদ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 04:31 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের রূপগঞ্জে আর্মি হাউজিং স্কিমের জন্য জমি কেনার ক্ষেত্রে সেনাবাহিনীর কিছু ভুল ছিলো বলে মন্তব্য করেছেন বর্তমান ও সাবেক দুই সংসদ সদস্য। তারা মনে করেন, রূপগঞ্জ সদর ও কায়েতপাড়া ইউনিয়নের পুরো জমি দেখিয়ে ওয়েবসাইটে নকশা প্রদর্শন ও সাব-রেজিষ্ট্রি অফিসে জমির রেজিষ্ট্রি বন্ধ করে দেওয়া ঠিক ছিলো না। রূপগঞ্জে সংঘর্ষে নিহত মোস্তফা জামাল হায়দারের কুলখানির পর বুধবার নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও একই আসনের সাবেক সংসদ সদস্য কে এম সফিউল্লাহ সাংবাদিকদের এ কথা বলেন। এদিকে, সমশের মোল্লা (৩২) নামের আরেক যুবক নিখোঁজ রয়েছে উল্লেখ করে তার বাবা মোস্তফা মোল্লা বুধবার দুপুরে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এলাকার লোকজনকে বাড়ি ফিরে আসার আহবান জানিয়ে বলেছেন, সাধারণ মানুষকে গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। তারা বলেছেন, যারা নিরীহ লোকজনের হাতে লাঠি তুলে দিয়েছে তাদের চিহ্নিত করা হবে। আর্মি হাউজিংয়ের জমি কেনা নিয়ে শনিবার রূপগঞ্জে র‌্যাব-পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়। পরে গুলিবিদ্ধ মোস্তফা জামাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছে বলে তাদের পরিবার থানায় জিডি করেছে। বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলার হরিনাদি এলাকার মোস্তফা জামালের কুলখানি অনুষ্ঠিত হয়। কুলখানিতে গোলাম দস্তগীর, সফিউল্লাহ, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়াসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। কুলখানির পর সাবেক সেনাপ্রধান সফিউল্লাহ বলেন, কোনো এলাকায় সেনা ক্যাম্প স্থাপন করতে হলে সেখানকার স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে অবহিত করার কথা। স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান বলেছেন, তারা এ বিষয়ে কিছুই জানতেন না। সেনাবাহিনী তাদের অবহিত করেননি। সফিউল্লাহ আরো বলেন, সেনাবাহিনী কারো কাছ থেকে জোর করে জমি কেনেনি। তারা জমি কিনেছে দালালদের মাধ্যমে। আর দালালেরা চেয়েছিল তড়িঘড়ি করে জমি কিনে দিতে। এতে দ্রুত তাদের লাভ হবে। এ কারণে মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয় বলে তিনি মনে করেন। সফিউল্লাহ বলেন, "আমি যখন খবর পেলাম দালালরা মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে, তখন সমস্যা সমাধানের উদ্যোগ নিলাম। এ নিয়ে আমরা বৈঠকেও বসি। "বিষয়টি যখন মীমাংসা হয়, তখন সুযোগ নিয়েছে দালাল চক্র ও হাউজিং কোম্পানিগুলো। কারণ তারা চায়নি মীমাংসা হোক।" তিনি মনে করেন, শীতলক্ষ্যা ও বালু নদী ঘেষে তিন লাখ লোক অধ্যুষিত দুই ইউনিয়নের পুরোটাই প্রকল্পের আওতায় দেখিয়ে ওয়েবসাইটে নকশা প্রদর্শন করায় সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ে। তাড়াহুড়ো করে এই নকশা ওয়েবসাইটে ছাড়া ঠিক হয়নি। যদিও নকশার অর্থ পুরো প্রকল্প বাস্তবায়ন নয়, পরিকল্পনা করা মাত্র। সংসদ সদস্য গোলাম দস্তগীর বলেন, "সেনাবাহিনী জমি কিনবে- এতে কারো কোন আপত্তি থাকার কথা নয়। কেনাবেচা যেমন হয়, তেমনই হবে।" তিনিও মনে করেন, দালালদের কারণেই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। ওয়েবসাইটে প্রকল্প সর্ম্পকে যে নকশা দেওয়া হয়েছে তাতে সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ মনে করেছে, সেনাবাহিনী তাদের জমি নিয়ে নেবে। ভীতি ও আতঙ্ক কাজ করেছে তাদের মধ্যে। সংসদ সদস্য বলেন, "আমরা বলেছিলাম ওয়েবসাইট থেকে নকশা সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু এটি সরিয়ে নিতে দেরি করা হয়েছে। এ জন্যই মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে। "আমরা বিষয়টি মীমাংসার করে প্রচারপত্র বিলি করেছিলাম। কিন্তু বিএনপি ও হাউজিং কোম্পানিগুলো বিভ্রান্তি ছড়িয়ে এই ঘটনার জন্ম দিয়েছে।" তিনি বলেন, "এক ধরনের গেঞ্জি ও লাঠি আসলো কোথা থেকে? সরকারের ভাবমূর্তি ক্ষুণ