২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন প্রধানমন্ত্রী

ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে মঙ্গলবার অফিস করেছেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 04:32 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে মঙ্গলবার অফিস করেছেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সশস্ত্র বাহিনী বিভাগে এসে পৌঁছলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সশস্ত্র বাহিনী বিভাগে সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল জেডইউ আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এবং নিজ নিজ বাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সশস্ত্র বাহিনী বিভাগে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিরক্ষা মন্ত্রণালয় ছাড়াও সংস্থাপন মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়েরও প্রধান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২২৩ঘ.