২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুই তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে দুই থানা

রাজধানীর উত্তরা ও তুরাগ থানা এলাকা থেকে দুই তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 04:08 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরা ও তুরাগ থানা এলাকা থেকে দুই তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তুরাগ মিতালী যুবক হাউজিং এলাকায় অজ্ঞাত (২০) এক তরুণী এবং উত্তরা সেক্টর ১০ নম্বর সুইচ গেট বেড়িবাধ এলাকা থেকে রুনা ওরফে চিকনা রুনার (২৫) লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। উত্তরা থানার উপ-পরিদর্শক মো. মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রুনাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রুনা এলাকায় মাদকসেবী হিসাবে পরিচিত ছিলেন। তুরাগ থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অজ্ঞাত তরুণীকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তরুণীর পরনে গোলাপী রঙের কামিজ ও লাল সালোয়ার ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২০০০ ঘ.