২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

কুড়িগ্রামের সব রুটে মঙ্গলবার সকালে শুরু হওয়া পরিবহন ধর্মঘট বিকালে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 11:48 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

কুড়িগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রামের সব রুটে মঙ্গলবার সকালে শুরু হওয়া পরিবহন ধর্মঘট বিকালে প্রত্যাহার করা হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা, স্থানীয়ভাবে তৈরি যান্ত্রিকযান নসিমন, করিমন ও ভটভটি বন্ধের দাবিতে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক যৌথ পরিষদ অনির্দিষ্টকালের এই ধর্মঘট ডাকে। দুপুরে জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) কার্যালয়ে সব পক্ষকে নিয়ে বৈঠকে সমঝোতা হওয়ায় বিকেল ৩টা থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয়। এসপি মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, বৈঠকে পরিবহন মালিক ও শ্রমিকদের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের ব্যাপারে সমঝোতা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। জেলা সড়ক পরিবহন মালিক গ্র"পের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী জানান, সমঝোতা হওয়ার আগে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের বাস, মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক ও ট্যাংক লরি চলাচল বন্ধ ছিলো। তিনি জানান, জেলা সড়ক পরিবহন মালিক গ্র"প, জেলা মটর শ্রমিক ইউনিয়ন এবং জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের মিলে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক যৌথ পরিষদ গঠন করে। পরিষদ গত শনিবার সভা করে দাবি পূরণে প্রশাসনকে তিনদিন সময় বেঁধে দেয়। সময়সীমা শেষ হওয়ার পর মঙ্গলবার সকাল থেকে তারা ধর্মঘট শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৭ ঘ.