২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার বড় কামারকুন্ডু গ্রামের বেলেঘাটার মাঠ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 05:40 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঝিনাইদহ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার বড় কামারকুন্ডু গ্রামের বেলেঘাটার মাঠ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০। ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। তিনি জানান, নিহত ব্যক্তির পরনে চেক লুঙ্গি ও গায়ে চেক শার্ট আছে। মঙ্গলবার সকালে চাষীরা মাঠে কাজ করতে গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেয়। সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠানো হয়। পুলিশ ধারণা করছে, তাকে অন্য কোন স্থান থেকে অপহরণ করে ওই স্থানে এনে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১৩৮ ঘ.