সিরাজগঞ্জ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ পৌরসভার একটি কাজের জন্য ঠিকাদারদের দরপত্রের সিডিউল কিনতে না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার নির্ধারিত দিনে তিন ঠিকাদারের নামে তিনটি সিডিউল দাখিল করা হয়। বিকালে দরপত্রের বাক্স খোলা হয়।
গত সপ্তাহ থেকে এ টেন্ডারের সিডিউল বিক্রি শুরু হলেও পৌর কর্তৃপক্ষ কারো কাছে সিডিউল বিক্রি করেনি বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন।
তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সপ্তাহ থেকে এ সিডিউল বিক্রি শুরু হলেও তারা কিনতে গেলে পৌর কর্তৃপক্ষ বিক্রি করেনি।
প্রকৌশল বিভাগ ও সচিবের কার্যালয়ে তাদের বলা হয়, মেয়রের অনুমতি ছাড়া সিডিউল দেওয়া যাবে না।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম মিয়া জানান, মেসার্স মুসা এন্টারপ্রাইজ, মেসার্স ইসমাইল হোসেন ও শরীফ অ্যান্ড সন্স নামে তিনি প্রতিষ্ঠানের দরপত্র পাওয়া গেছে।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, দরপত্রের সিডিউল জেলা প্রশাসকের কার্যালয়, এলজিইডি ও পৌরসভা অফিসে বিক্রি করা হয়েছে।
তিনি ছুটিতে আছেন জানিয়ে এ বিষয়ে আর কোনো তথ্য দিতে পারেননি।
পৌর মেয়র টি আর এম নূর
bdnews24