২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান পাইলটদের বয়স: স্থগিতাদেশের মেয়াদ বাড়লো

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বৈমানিকদের চাকরির বয়স বৃদ্ধির প্রশাসনিক আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর চেম্বার বিচারপতির স্থগিতাদেশের মেয়াদ দশ দিন বাড়িয়েছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 01:19 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বৈমানিকদের চাকরির বয়স বৃদ্ধির প্রশাসনিক আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর চেম্বার বিচারপতির স্থগিতাদেশের মেয়াদ দশ দিন বাড়িয়েছে আপিল বিভাগ। সেইসঙ্গে এ নিয়ে হাইকোর্টে বিচারাধীন রিট আবেদন আগামী ৪ নভেম্বরের মধ্যে নিষ্পত্তির পদক্ষেপ নিতে উভয়পক্ষকে নির্দেশ দেওয়া হয়। সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ হাইকোর্টের আদেশ স্থগিত করার সরকারের আবেদন নিষ্পত্তি করে এই আদেশ দেয়। স