২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তর্কাতর্কির পর দুই সাংবাদিককে পিটিয়েছে পুলিশ

মোড় নেওয়া নিয়ে তর্কাতর্কিতে রাজধানীতে দুই সাংবাদিককে লাঠিপেটা ও পুলিশ বক্সে আটকেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে ফার্মগেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 12:15 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোড় নেওয়া নিয়ে তর্কাতর্কিতে রাজধানীতে দুই সাংবাদিককে লাঠিপেটা ও পুলিশ বক্সে আটকেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে ফার্মগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিক হলেন দৈনিক যায়যায়দিনের জ্যেষ্ঠ প্রতিবেদক নিখিল ভদ্র ও দৈনিক কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক অমিতোষ পাল। পিটুনিতে নিখিলের শরীরের বিভিন্ন স্থানে ফেটে ও রক্ত জমাট বেঁধে যায়। ঘটনার সময় পুলিশ সার্জেন্ট মাহবুব তাদের গালিগালাজ করে পুলিশ বক্সে আটকে রেখে গাড়ির চাবি কেড়ে নেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি করেছে পুলিশ। ঘটনায় জড়িত অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন