বগুড়া, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সভা ডাকা নিয়ে বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের দুই গ্র"প মুখোমুখি অবস্থান নিয়েছে।
সংঘর্ষের আশঙ্কায় পুলিশ উপজেলা সদরে ১৪৪ ধারা জারির অনুরোধ করেছে উপজেলা প্রশাসনকে।
দুই গ্র"পের এক অংশ নেতৃত্ব দিচ্ছেন শিবগঞ্জ উপজেলা সভাপতি সাহজাদা চৌধুরী। অন্য অংশে রয়েছেন সাধারণ সম্পাদক আজিজুল হক।
সোমবার সকাল ১০টায় উপজেলার সোনালী ব্যাংক চত্বরে সভা ডাকে সাহজাদা চৌধুরী গ্র"প। আজিজুল হক গ্র"প ওই সভা প্রতিহত করার ঘোষণা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
রোববার রাত ১০টায় সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আরিফুর রহমান মণ্ডল শিবগঞ্জ পৌঁছেন।
আরিফুর রহমান মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তাকে শিবগঞ্জ পাঠিয়েছেন পুলিশ সুপারিনটেনডেন্ট। পরিস্থিতি বিবেচনা করে ১৪৪ ধারা জারির কথা ভাবা হবে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান বলেন, শিবগঞ্জ থানার ওসি ফোনে ১৪৪ ধারা জারি করার কথা বলেছেন। তবে কোনো সহিংস ঘটনা যেন না ঘটে সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিবগঞ্জ থানার ওসি এটিএম লুৎফর রহমান বলেন, "দু'পক্ষের অবস্থানের কারণে আমি ১৪৪ ধারা জারির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছি।"
উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাহজাদা চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশ'র সময় আজিজুল হকের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়।
সোমবার আবারো যুদ্ধাপরাধীদের বিচার এবং তৃণমূল নেতা-কর্মীদের মূল্যায়নের দাবিতে সমাবেশ আহবান করা হয়। সেই সমাবেশও প্রতিহতের ডাক দিয়েছে তারা।
এ ব্যাপারে উপজেলা সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, "গত বৃহস্পতিবার সাহজাদা চৌধুরী লোকজন নিয়ে আমাদের উপর হামলা করেছিলেন। এটি প্রতিহত করতে গিয়ে আমিও আহত হয়েছিলাম।
"আবারো আওয়ামী বিরোধী কোনো সমাবেশ করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১০ ঘ.
bdnews24