নারায়ণগঞ্জ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ শহরের খানপুরের বরফকল এলাকায় ট্রাক চাপায় একজন পোশাককর্মী মারা গেছেন।
রোববার সকাল পৌনে ৮ টার দিকে এই দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় তিন ঘণ্টা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এ সময় তারা একটি গাড়ি ভাংচুর করে।
নিহত পোশাক শ্রমিকের নাম- আবুল হাসনাত রিয়াজ (২৮)।
তিনি বরফকল মাঠের পাশে প্রাইম গার্মেন্টস কারখানার সুইং সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।
রিয়াজ শহরের খানপুর বৌ বাজার এলাকার কেয়ামতউদ্দিন টিয়া মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী দেলোয়ার হোসেন জানান, রিয়াজ একটি রিকশায় করে যাওয়ার সময়ে আদমজীগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিয়াজের মৃত্যু হয়। পরে দ্রুত ওই ট্রাকটি পালিয়ে যায়।
ঘটনার পর প্রাইমসহ আশপাশের ৬-৭টি পোশাক কারখানার দ্ইু থেকে তিন হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে।
বিক্ষোভের এক পর্যায়ে তারা বরফকলের অদূরে কিল
bdnews24