দিনাজপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অজ্ঞাতপরিচয় একজন নিহত হয়েছেন।
বিডিআর জানিয়েছে, সীমান্তে কাঁটা তারের বেড়ায় আটকে থাকা তার লাশটি রোববার বেলা ১১টায় বিএসএফ নিয়ে গেছে।
বিরল উপজেলার এনায়েতপুর বিডিআর বিওপির নায়েক সুবেদার শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতের গোবড়া বিল বিএসএফ ক্যাম্পের জোওয়ানরা লাশটি নিয়ে গেছে। নিহতের কোনো দাবীদার না থাকায় এবং পরিচয় পাওয়া না যাওয়া তার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।"
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, পাগল প্রকৃতির লোকটি গত শনিবার বিকালে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিলেন। ধারণা করা হচ্ছে, রাতে সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৪৩ ঘ.
bdnews24