২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ি অভিমুখে লং মার্চ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাসহ সাত দফা দাবি আদায়ে দিনাজপুরের ফুলবাড়ি অভিমুখে লং মার্চ শুরু করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 06:24 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাসহ সাত দফা দাবি আদায়ে দিনাজপুরের ফুলবাড়ি অভিমুখে লং মার্চ শুরু করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। রাজধানীর মুক্তাঙ্গন থেকে রোববার দুপুর সোয়া ১২টার দিকে এই লং মার্চ শুরু হয়েছে। এর আগে সেখানে এক সমাবেশে সাত দিনব্যাপী এই কর্মসূচির ঘোষণা দেন কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। লং মার্চ উপলক্ষে সকাল থেকেই কমিটির শত শত কর্মী ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মুক্তাঙ্গনে জড়ো হতে থাকে। আগামী ৩০ অক্টোবর দিনাজপুরের ফুলবাড়িতে পৌঁছে মহাসমাবেশের মধ্য দিয়ে এই লং মার্চ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। কমিটির সাত দফা দাবির মধ্যে রয়েছে- জাতীয় সম্পদের ওপর শতভাগ জাতীয় মালিকানা ও এর সঙ্গে সাংঘর্ষিক নীতি ও চুক্তি বাতিল, আইন করে খনিজ সম্পদ রপ্তানি ও উম্মুক্ত খনি নিষিদ্ধ করা, বিদ্যুত উৎপাদন ও বিতরণ সংস্থার কার্যক্রম গতিশীল করা ইত্যাদি। প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, "স্বাধীনতার পর থেকে দেশের সম্পদ তথা তেল, গ্যাস, কয়লা দেশীয় কিছু দালালের সহযোগিতায় বিদেশী কোম্পানির মালিকানায় চলে যাচ্ছে। অথচ এ সব সম্পদের মালিক দেশের জনগণ।" জনগণের এই সম্পদ রক্ষার জন্য জাতীয় কমিটির পক্ষ থেকে লং মার্চ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, "২০০৬ সালে আন্দোলনের মাধ্যমে দিনাজপুরের ফুলবাড়ি থেকে বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জিকে উৎখাত করা হয়েছে। এবারের লং মার্চের মধ্য দিয়ে জাতীয় কমিটির সাত দফা দাবি আদায়ে সক্ষম হবো বলে আশা করছি।" সব শ্রেণী পেশার মানুষকে দেশের সম্পদ রক্ষার জন্য লং মার্চে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, "দেশের স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। দেশের খনিজ সম্পদ বিদেশে কোনোভাবেই রপ্তানি করা যাবে না।" তিনি বলেন, "স