২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালক সঙ্কটে আটকে আছে ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইট

চালক সংকটের কারণে নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা পরও ঢাকা ছাড়তে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুরগামী একটি ফ্লাইট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 03:56 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালক সংকটের কারণে নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা পরও ঢাকা ছাড়তে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুরগামী একটি ফ্লাইট। শুক্রবার রাত ৮টায় বোয়িং-৭৩৭ ফ্লাইটটি প্রায় ৬০ জন যাত্রী নিয়ে কুয়ালামপুর উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিলো। পরে ফ্লাইটটির ছাড়ার সময় দুদফায় পিছিয়ে রোববার রাত ১০টায় পুননির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ৭টায় সর্বশেষ এসময় নির্ধারণ করা হয়। পাঁচ দফা দাবি পূরণে বৃহস্পতিবার বিমান কর্তৃপক্ষকে আল্টিমেটাম দেয় বাংলাদেশ এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন (বাপা)। দাবি না মানায় শুক্রবার থেকে বিমান কর্তৃপক্ষের সঙ্গে করা চুক্তির বাইরে কাজ করছে না বাপা সদস্যরা। অর্থাৎ মাসে ৭০ ঘণ্টার বেশি এবং দু'টি ফ্লাইট চালানোর মধ্যবর্তী বিশ্রামের সময় ফ্লাইট চালাচ্ছেন না পাইলটরা। ঢাকা থেকে কুয়ালালামপুরগামী ওই উড়োজাহাজে কুয়ালালামপুর থেকে ফিরতি ফ্লাইটে ঢাকায় আসার জন্য প্রায় ৬৫ জন যাত্রী সেখানে অপেক্ষা করছেন বলে বিমানের একজন কর্মকর্তা জানিয়েছেন। বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আটকে থাকা যাত্রীদের হোটেলে রাখা হয়েছে। পাইলট সঙ্কটের কারণে শুক্রবার রাত সোয়া ৮টায় ঢাকা-চট্টগ্রাম-দুবাইয়ের নির্ধারিত ফ্লাইটটিও বাতিল করা হয়। পরে শনিবার সকাল ১১টায় সেটি ঢাকা ছেড়ে যায়। জাকিউল ইসলাম বলেন, "পাইলটরা চুক্তির বাইরে দায়িত্ব পালন না করায় আমাদের একটু সমস্যা হচ্ছে। একারণেই গতকাল (শুক্রবার) ফ্লাইটটি যেতে পারেনি। "তবে আজ (শনিবার) যাত্রীস্বল্পতার কারণে আমরা ফ্লাইট চালাইনি। আগামীকাল ফ্লাইটটি যাবে," বলেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে বাপার একজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তো বলেই দিয়েছি চুক্তির বাইরে কাজ করবো না। আমি সকালে ফ্লাইট চালিয়ে ফিরলে, বিকেলে যদি আমাকে আরেকটি ফ্লাইট চালাতে বলা হয় তাহলে তো তা করতে পারবো না। "এতদিন মানবিক বিবেচনায় ফ্লাইট চালিয়ে দিয়েছি। কিন্তু চুক্তির বাইরে আমরা এখন আর কোনো কাজ করবো না," বলেন তিনি। বাপার দেওয়া পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- পাইলটদের চাকরির বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৬২ বছর করে বিমানের জারি করা আদেশ বাতিল, ওয়েট লিজ (ক্রু, ইন্সুরেন্সসহ ভাড়া করা বিমান) বাতিল করে ড্রাই লিজ (শুধু বিমান ভাড়া করা) করা, বিমানের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত পাওনা সমন্বয়ের নামে ইনক্রিমেন্ট বন্ধের পরিকল্পনা বাতিল। এছাড়া বিমানের চাকরিচ্যুত দুই কর্মকর্তাকে পুনর্বহাল করে সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিচারের ব্যবস্থা করা এবং বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং মানসম্পন্ন করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা ও জনবল বাড়ানো। স