২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষামূলক সম্প্রচারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন

দেশের নতুন সার্বক্ষণিক সংবাদ প্রচার মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 12:43 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের নতুন সার্বক্ষণিক সংবাদ প্রচার মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে। স্টেশনটির প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে স্থানীয়ভাবে টেলিভিশনটির সম্প্রচার শুরু হয়েছে। বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পরীক্ষামূলক সম্প্রচার শুরুর কথা নিশ্চিত করেছেন। বিজ্ঞাপ্তিতে বলা হয়, দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন একদল মেধাবী ও দক্ষ সাংবাদিক ও প্রযোজক টেলিভিশনটিতে কাজ করছেন। এটি ২৪ ঘণ্টা খবর প্রচারের পাশাপাশি সমকালীন বিষয়ের ওপর অনুষ্ঠান প্রচার করবে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বাংলাদেশে প্রথমবারের মতো সর্বাধুনিক এমপিইজি-ফোর প্রযুক্তি ব্যবহার করছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত বছরের ২২ অক্টোবর স্থানীয়ভাবে সম্প্রচারের অনুমতি পায় স্টেশনটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/জিএনএ/১৮৩৭ঘ.